IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> টেক ওয়ার্ল্ড >> ইন্সটাগ্রামের নতুন ১০ ফিচার

ইন্সটাগ্রামের নতুন ১০ ফিচার

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেসবুকের উদ্যোগ ইন্সটাগ্রামে যুক্ত হয়েছে নতুন ১০ ফিচার। প্রাথমিক ভাবে কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

ইন্সটাগ্রাম জানিয়েছে, এটি একটি ইন-অ্যাপ আপডেট। যখনই ব্যবহারকারী নতুন ফিচারগুলোতে যুক্ত হবেন তখন অ্যাপের মধ্যে একটি পপ-আপ স্ক্রিন দেখা যাবে। আপনি চাইলে তখনই অ্যাপটি আপডেট করে নিতে পারেন অথবা পরেও করতে পারেন।

জেনে নিতে পারেন ইন্সটাগ্রামের নতুন ১০ ফিচার-

ক্রস-অ্যাপ যোগাযোগ

ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার ইন্টিগ্রেশনের প্রধান সুবিধা হলো মেসেঞ্জারের বন্ধুদের ইন্সটাগ্রাম থেকে মেসেজ দেয়া যাবে। আবার ইন্সটাগ্রামের বন্ধুদের মেসেঞ্জার থেকে মেসেজ করা যাবে। শুধু মেসেজই নয়, একইভাবে ভিডিও কলও করা যাবে।

ওয়াচ টুগেদার

এ বছরই ইন্সটাগ্রাম কো-ওয়াচিং ফিচার উন্মুক্ত করেছিল। ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারীদের কাছে এই ফিচারটি রয়েছে। এর মাধ্যমে ইউজাররা ভিডিও কল চলাকালীন ফেসবুক, আইজিটিভি, টিভি শো ভিডিও একসাথে দেখতে পারবেন। এই ইন্টিগ্রেশন এর ফলে এবার রিলসও একসাথে দেখা যাবে।

ভ্যানিশ মোড

এই ফিচারের ফলে মেসেজ পড়ার পর বা চ্যাট থেকে বেরিয়ে এলে মেসেজ ডিলিট হয়ে যাবে। আপনার ইচ্ছামত আপনি এটি সেটিং করতে পারবেন।

সেলফি স্টিকার

আপনি চাইলে নিজের সেলফি দিয়ে বুমেরাং স্টিকার তৈরি করতে পারেন এবং অ্যাপে শেয়ার করতে পারেন।

চ্যাটের রং

মেসেঞ্জারে বিভিন্ন ব্যক্তির চ্যাটের জন্য আলাদা আলাদা রঙ বেছে নেওয়া যায়। এবার এই ফিচারটি ইন্সটাগ্রামেও পাওয়া যাবে। আপনি যখন কোন ব্যক্তির চ্যাটের রং পরিবর্তন করবেন তখন সেটি সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাপের মধ্যেও দৃশ্যমান হবে।

কাস্টম ইমোজি রিঅ্যাকশন

আপনি চাইলে নতুন মেসেঞ্জার রিঅ্যাকশন দিয়ে মেসেজের উপর রিঅ্যাক্ট করতে পারেন। এমনকি আপনি গো-টু ইমোজি বেছে নিয়ে শর্টকাট উপায়ে দ্রুত মেসেজের উপর রিঅ্যাক্ট করতে পারেন।

ফরোয়ার্ড করা

আপনি এবার চাইলে ইন্সটাগ্রামে মেসেজ ফরোয়ার্ড করতে পারেন। সর্বাধিক পাঁচ বন্ধু বা গ্রুপে মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন। এই একই ফিচার গত মাসে ফেসবুকও নিয়ে এসেছে।

রিপ্লাই দেওয়া

পরপর অনেক মেসেজ এলে আলাদা করে রিপ্লাই দেওয়া না গেলে খুব অসুবিধা হয়। এই সমস্যার সমাধানও চলে এসেছে। এবার থেকে ইন্সটাগ্রামে মেসেঞ্জারের মতোই একটি বিশেষ মেসেজ সিলেক্ট করে সরাসরি রিপ্লাই করা যাবে।

অ্যানিমেটেড মেসেজ এফেক্ট

রঙিন চ্যাট যদি আপনার জন্য যথেষ্ট না হয় তাহলে অ্যানিমেটেড মেসেজ এফেক্ট দিয়ে মেসেজের সাথে “visual flair” যোগ করতে পারেন।

গোপনীয়তা

আপনাকে কে সরাসরি মেসেজ পাঠাতে পারবে তা বেছে নিতে পারেন আপনি নিজেই। এমনকি চাইলে কাউকে ব্লক করেও রাখতে পারেন।

মেসেজ রিপোর্ট করা

ইন্সটাগ্রামে আপনি মেসেজ রিপোর্ট করতে পারেন। এর পাশাপাশি এখন সম্পূর্ণ চ্যাটও রিপোর্ট করা যাবে। এ বিষয়ে নতুন Accounts Center-এ বিস্তারিত জানতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031