IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> পৃথিবী এত ছোট্ট কেন?

পৃথিবী এত ছোট্ট কেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস ও তার তিন সঙ্গী মহাকাশ ভ্রমণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন । নিজের কোম্পানির বানানো রকেটে চড়ে মঙ্গলবার মহাকাশ ঘুরে এলেন আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। ফিরে এসে মহাকাশ ভ্রমণের প্রতিক্রিয়া জানিয়ে বেজোস বললেন, এটা খুবই আনন্দদায়ক ছিল এই ভ্রমণ। এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে মনে হয়েছে, আমাদের গ্রহ এত ছোট্ট কেন! খবর রয়টার্স ও সিএনএনের।

যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ভ্যান হর্নের নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে সকাল ৯টা ১২ মিনিটে বেজোস ও তাঁর সঙ্গীদের নিয়ে নিউ শেপার্ড রকেট মহাকাশের উদ্দেশে উড্ডয়ন করে।উৎক্ষেপণের পর প্রায় ৭৬ কিলোমিটার গিয়ে তাঁদের বহনকারী ক্যাপসুলটি রকেট থেকে আলাদা হয়। পরে উৎক্ষেপণ কেন্দ্র থেকে ২ মাইল দূরে রকেটটি নিরাপদে নেমে আসে। আর ক্যাপসুলটি বেজোস ও তাঁর সঙ্গীদের নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের সীমানা টানা কারমান লাইন অতিক্রম করে। ১০৬ কিলোমিটার বা ৩ লাখ ৫০ হাজার ফুট ওপরে উড়ে যায় সেটি। এরপর ১০ মিনিট ২০ সেকেন্ডের মহাকাশযাত্রা শেষে আরোহীদের নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে।

দুই দশক আগে প্রতিষ্ঠিত হওয়া ব্লু অরিজিন কোম্পানির প্রথম মানব ফ্লাইট ছিল এটি। রকেটে এই ধনকুবেরের সঙ্গে ছিলেন, তার ভাই মার্ক শেফার্ড, ৮২ বছর বয়সী ওয়ালি ফাংক ও ১৮ বছরের কিশোর অলিভার ডায়েমেন। বিশাল জানালার একটি ক্যাপসুলে করে তারা মহাকাশ যাত্রা করে।

মহাকাশ যাত্রা শেষে ফিরে আসার পরে বেজোসকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, কেমন বোধ করলেন? জবাবে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ওহ্‌ ঈশ্বর, এটা খুবই আনন্দদায়ক একটি অভিজ্ঞতা। আনন্দদায়কই নয়, এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা। মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে বেশ ঠুনকো লাগে। বার বার মনে হয়েছে, পৃথিবী এত ছোট্ট কেন?

এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারিতে যখন দেশে দেশে মৃত্যুর মিছিলআর টিকার জন্য হাহাকার চলছে। এ পরিস্থিতিতে মহামারি নিয়ন্ত্রণে অর্থ ব্যয় না করে মহাকাশ অভিযানের স্বপ্ন পূরণে বিলিয়ন ডলার খরচ করায় সমালোচিত হচ্ছেন বেজোস। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সমালোচনা করে বলেছেন, এই খাতে খরচ না করে মহামারির লাগাম টানা, বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় তদারকি কিংবা জলবায়ু পরিবর্তন রোধের কার্যক্রমে সেই অর্থ ব্যয় করলে বরং বেজোস ভালো করতেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31