IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসরাইলের হামলায় ১৪০ ফিলিস্তিনি আহত

ইসরাইলের হামলায় ১৪০ ফিলিস্তিনি আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলের অবৈধ বসতি স্থাপন প্রতিরোধ করতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, অবৈধ চেকপোস্ট স্থাপনের প্রতিবাদে শুক্রবার পশ্চিম তীরের বেইতা গ্রামে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়। অবৈধ বসতি সম্প্রসারণের প্রতিবাদে ওই এলাকায় নিয়মিত বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১৪৬ ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৩৪ জন রাবার বুলেটে আর ৮৭ জন টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছে। অন্যদিকে ইসরাইলের দুই সেনা সদস্য সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে জিভাত এভিয়েতার চেকপোস্টের কাছে একটি দাঙ্গা কয়েক ঘন্টা স্থায়ী হয়েছে। শত শত ফিলিস্তিনি সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে তা প্রতিহত করা হয় বলে দাবি ইসরাইলের।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে পশ্চিমতীর দখর করে রেখেছে ইসরাইল। ওই এলাকায় বর্তমানে ৪ লাখ ৭৫ হাজার ইহুদি অবৈধভাবে বসবাস করে আসছে।

পশ্চিম তীরে প্রায় দেড় লক্ষাধিক ফিলিস্তিনিকে শহর থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ৭০০ মিটারের বেশি দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছে ইসরাইল। ২০০২ সালে এর নির্মাণ শুরু হয়। ইট-সিমেন্টের এই প্রাচীরই ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলের জবরদখলের সবচেয়ে শক্তিশালী ও বড় প্রতীক।

প্রাচীরের ৮৫ ভাগই জাতিসংঘ স্বীকৃত সীমানা গ্রিনলাইন বরাবর না দিয়ে পশ্চিম তীরের ভেতরে দেওয়া হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনিদের চলাচল বিঘ্নিত করতে পশ্চিম তীরজুড়ে ১৪০টি চেকপয়েন্টসহ ৭০০টি ব্যারিকেড দেওয়া হয়েছে।

ইসরাইলি ওয়ার্ক পারমিটধারী প্রায় ৭০ হাজার ফিলিস্তিনিকে প্রতিদিন এসব চেকপয়েন্ট ও ব্যারিকেড পেরিয়ে কর্মস্থলে যেতে হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930