IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গী
Home >> প্রবাস >> টপ নিউজ >> অন্তঃসত্ত্বা নারী কাঁধে, ৮ কিলোমিটার হাঁটল গ্রামবাসী

অন্তঃসত্ত্বা নারী কাঁধে, ৮ কিলোমিটার হাঁটল গ্রামবাসী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাঁশের সঙ্গে বাঁধা হয়েছে চাদর। সেই চাদরে শোয়ানো হয়েছে অন্তঃসত্ত্বা এক নারীকে। উঁচু-নিচু কর্দমাক্ত রাস্তা কোদালের সাহায্যে সমান করে সেই নারীকে কাঁধে নিয়ে ছুটছেন কয়েকজন।

দেখে মনে হতে পারে দুইশ বছর আগের কোনো ঘটনা। কিংবা কোন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের চিত্র। কিন্তু না, ভারতের মধ্য প্রদেশের রাজপুরা গ্রামে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে।

এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ওই গ্রামের সুনিতা (২০) নামে তরুণীর প্রসব যন্ত্রণা ওঠে। ওই গ্রামের যোগাযোগ ব্যবস্থা এতোটাই নাজুক যে সেখানে কোনো যানবাহন চলে না। পাশের গ্রাম থেকে চড়া যায় যানবাহনে। বাধ্য হয়ে সুনিতার পরিবার গ্রামবাসীদের সহায়তায় কাঁধে করে পাশের রানি কাজল গ্রামের দিকে ছোটেন।

আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে রানি কাজলে পৌঁছানোর পর সেখানে অপেক্ষমান অ্যাম্বুলেন্সে তুলে দেন সুনিতাকে। ওই অ্যাম্বুলেন্সে করে ২০ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছান সুনিতা।

শুক্রবার হাসপাতালে সন্তান প্রসব করেন সুনিতা। মা আর শিশু দুজনই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাজপুরা গ্রাম থেকে নিকটস্থ হাসপাতালের দূরত্ব ২৮ কিলোমিটার।তার মধ্যে আট কিলোমিটার রাস্তা মাটির তৈরি। বছরের বেশিরভাগ সময় সেখানে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ওই গ্রামে কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরেই রাস্তার জন্য গ্রামের বাসিন্দারা আবেদন জানিয়ে আসছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031