IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনার বিধিনিষেধ তুলে দেওয়ার দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ

করোনার বিধিনিষেধ তুলে দেওয়ার দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে লকডাউনসহ নানা বিধি নিষেধ তুলে দেওয়ার দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। শনিবার অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যে এসব বিক্ষোভে অংশ নেন লাখ লাখ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। খবর আল জাজিরার।

এদিন সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। সেখানে আনুমানিক ১ লাখ ৬০ হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের স্বাস্থ্যনীতির বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা ‘স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই’ বলে স্লোগান দিতে থাকেন। তাদের হাতে প্লেকার্ডে লেখা ছিল, ‘ম্যাক্রোঁ স্বৈরশাসক’।

বিক্ষোভ হয়েছে ইতালিতেও। ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে ইতালির রোম, নেপলস ও তুরিন শহরে কয়েক হাজার লোক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের অনেকের মুখে মাস্কও দেখা যায়নি।

যুক্তরাজ্যের রাজধানী শহর লন্ডনে লকডাউন ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ হয়েছে। ইংল্যান্ডে গত সপ্তাহে বেশ কিছু বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে। তারপরও সেখানে এদিন বিক্ষোভ হলো।

এর আগে গত শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিসহ বেশ কয়েকটি শহরে লকডাউন ও করোনার কঠোর বিধিনিষেধ তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। এসব বিক্ষোভ থেকে অর্ধশত জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031