ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১১ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শনিবার (২৪ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, কাটাখালী থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪৩ গ্রাম হেরোইন, ০৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


