ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে নতুন করে শুরু হওয়া লকডাউনের প্রথম দিন পুঠিয়া কঠোরভাবে পালিত হচ্ছে। শুক্রবার ভোর থেকে সড়কে গণপরিবহন বন্ধ রয়েছে। এ ছাড়া সব বিপণিবিতানও রয়েছে বন্ধ। লকডাউন সর্বাত্মকভাবে পালনের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী পুঠিয়া থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।
রাজশাহীর পুঠিয়ায় করোনা মহামারিতে সরকারী বিধিনিষেধ অমান্য করায় ৭ জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন , সোনাবাহিনী ও পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক ব্যবহারে অনিহা বেড়ে গেছে। যার কারণে প্রতিদিনের কর্মসূচি মোতাবেক অদ্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৭ জনকে ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।


