IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘মেয়ে হলে শেখাব কারো কাছে মাথা নত না করতে’

‘মেয়ে হলে শেখাব কারো কাছে মাথা নত না করতে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহানের মাতৃত্বের খবর সকলেরই জানা। যদিও এখনও গোপনে রয়েছে সেই সন্তানের পিতৃ পরিচয়। তবে ভারতে সিঙ্গেল মাদার হওয়া আইনত বৈধ। কোনও নারীকে সন্তানের জন্ম নিবন্ধন করার সময় বাবার নাম না দিলেও চলবে। আপাতত বেশ সাহসী পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী। প্রাক্তন নিখিল জাহানের সঙ্গে হওয়া তুরস্কের বিয়ে অবৈধ বলেই জানিয়ে দিয়েছেন। সঙ্গে লুকিয়ে রাখেননি নিজের প্রেগন্যান্সির কথাও।

হিন্দুস্তান টাইমস বাংলার খবরে জানানো হয়, রোববার সন্ধ্যায় পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে ‘সুবিধা’ গর্ভনিরোধক ওষুধের ফেসবুক পেজ থেকে লাইভে ছিলেন তিনি। সেখানে গর্ভনিরোধক ওষুধ সংক্রান্ত নানা আলাপ আলোচনার মাঝে নুসরাতের মুখে বারবার শোনা যায় নারীদের ক্ষমতায়নের কথা। সমাজে পুরুষ আর নারীর মধ্যে এখনও যে একটা পার্থক্য রয়েছে, এখনও যে নারীরা তাদের মনের কথা খোলাখুলি বলতে পারেন না সমাজের ভয়ে, সে ব্যাপারেই কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে।

কথা প্রসঙ্গে, নুসরাত জানান, ‘আমার মেয়ে হলে তাকে শেখাব যাতে কারও কাছে কখনও মাথা নত না করে’। অবশ্য পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলেন, ‘ছেলে হলেও এটাই শেখাব। একজন মানুষ হিসেবে নিজের শর্তে বাঁচা খুব জরুরি। সমাজ কী বলল বা কী ভাবল, তার ভয়ে নয়। সবার আগে তাই নিজেকে ভালোবাসতে হবে।’

এখন কীভাবে দিন কাটছে হবু মা নুসরাতের? নিজের মুখেই তিনি জানালেন সে কথা। নুসরাতের কথায়, ‘সবার আগে নিজের শরীরের খেয়াল রাখছি। নিজে সবসময় খুশি আর পজিটিভ থাকার চেষ্টা করছি। আমাকে যারা চেনেন, তারা জানেন আমি খুব পজিটিভ একটা মানুষ। নিজের মতো করে ভালো থাকতে ভালোবাসি। আর এখন সেটাই করছি। কাজ যা হচ্ছে, তার বেশিরভাগটাই তো অনলাইনে। তার মাঝে অবশ্য কিছু বিজ্ঞাপনের শুটিং করেছি, ফটোশুট করেছি।’

আর তাকে নিয়ে চলা ট্রলিংয়ের ব্যাপারে তার কী মত, জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, ‘বহুদিন আগেই সেসব পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছি। আসলে পাবলিক ফিগার হলেই তো লোকে ভাবে একে নিয়ে যা ইচ্ছে বলা যায়। বেশিরভাগই ফেক অ্যাকাউন্ট। কী হবে সেসব ভেবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031