ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০৫ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৭ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০৮ জনকে আটক করে। যার মধ্যে ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ১৫ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, তানোর থানা পুলিশ শ্রী বিনয় মুর্মু (৩৫) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ সান্টু সরদার (৩২) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ হায়দার আলী (৬০) কে ১০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ শফিকুল ইসলাম (৫৫) এবং ফারদিন আহম্মেদ সমেন (১৮) কে ০১গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


