IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভূমধ্যসাগরে চার বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু

ভূমধ্যসাগরে চার বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিবারে সচ্ছলতা ফেরানোর আশায়, অথবা যুদ্ধ-সংঘাত এড়াতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেকে ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন। বিদেশে পাড়ি দিতে গিয়ে তারা বেছে নেন সবচেয়ে ঝুঁকির পথ। নৌকা নিয়ে সাগর পাড়ি দেওয়ার মতো দুরুহ চেষ্টা করেন তারা। আর এতেই ঘটে প্রাণহানী। ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে গত চার বছরে প্রাণ গেছে সাড়ে ছয় হাজার মানুষের।

জাতিসংঘের দেয়া তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার ফরাসি বার্তাসংস্থা এএফপি জানায়, কেবল চলতি বছরের প্রথম সাত মাসে এভাবে ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ দিতে হয়েছে অন্তত ৯৭০ জনকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও আছেন।

সাম্প্রতিক মৃত্যুর উল্লেখ করে এএফপি জানায়, লিবীয় উপকূলে সর্বশেষ ৫৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর মধ্যদিয়ে চলতি বছর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপের কোন দেশে পাড়ি জমাতে গিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৯৭০ জনে পৌঁছেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম জানিয়েছে, কমপক্ষে ৫৭ অভিবাসন প্রত্যাশী লিবীয় উপকূলে তাদের নৌকা ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছেন। মারাত্মক ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ঘটা যাওয়া এটিই সর্বশেষ মর্মান্তিক ঘটনা। জেনেভায় আইওএম-এর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, নিখোঁজদের মধ্যে কমপক্ষে ২০ নারী ও দুই শিশু রয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির প্রায় ৭৫ মাইল পূর্বে অবস্থিত খোমস বন্দর থেকে নৌকাটি গত রোববার ছেড়ে যায়। পরে এতে সমস্যা দেখা দেয়। পানি উঠে যায় এবং এটি ডুবে যায়। আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, ‘স্থানীয় জেলে ও লিবীয় কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।’ তিনি বলেন, ‘এসব হৃদয় শীতল করা ঘটনায় যারা নিয়মিত সাড়া দিচ্ছেন, আমাদের সেই স্টাঢদের প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যক্তিরা জানিয়েছেন, এ নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আছেন কমপক্ষে ৫৭ জন।’

উদ্ধার হওয়াদের লিবিয়ায় নিয়ে আসা হয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি জানায়, লিবিয়ায় থাকা তাদের স্টাফরা প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি ও সান্ত্বনা দেন। জানা গেছে, তারা সকলে নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক।

শুধু এ ঘটনাই নয়, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু এখন অনেকটাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তারপরই থাকছে না ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের এ চেষ্টা। চলতি বছর প্রথম সাত মাসেই সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৯৭০ অভিবাসন প্রত্যাশীর, যেখানে ২০২০ সালের পুরো বছরে এ সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। ২০১৯ সালে ভূমধ্যসাগরে ১ হাজার ৮৮৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। এর আগের বছর ২০১৮ সালে সবচেয়ে বেশি ২ হাজার ২৯৯ জন অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31