ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪, দামকুড়া থানা ১ ও ডিবি পুলিশ ৭ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩১ গ্রাম হেরোইন ও ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


