IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> তালেবানকে মদদ দেয়ার অভিযোগে যা বললেন ইমরান

তালেবানকে মদদ দেয়ার অভিযোগে যা বললেন ইমরান

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলে গভীর সংকটে পড়ে আফগান সরকার। এমন পরিস্থিতিতে একের পর এক জেলা দখলে নিচ্ছে তালেবান, বাড়ছে সহিংসতা। এর মধ্যে সীমান্ত পার হয়ে তালেবানের দল ভারি করছেন পাকিস্তানিরা— এমন অভিযোগ করা হচ্ছে আফগান সরকারের পক্ষ থেকে। শুধু দল ভারিই করছে না, অংশ নিচ্ছে সহিংসতায়ও। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পিবিএস নিউজ আওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী তালেবানকে সহযোগিতা করার অভিযোগ প্রত্যাখ্যান করেন। খবর আলজাজিরার।

অভিযোগের বিষয়ে ইমরান খান বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ অর্থহীন।

সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তার সরকার পাকিস্তানে যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি তৈরি করার সুযোগ দেবে না।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান বলেন, আমাদের সীমান্তের মধ্যে আর কোনো যুদ্ধ করার সক্ষমতা আমাদের নেই।

‘পাকিস্তান সংঘাতে যোগ দেওয়ার পর থেকেই দেশজুড়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে বাণিজ্য ও পর্যটন একেবারেই ধসে পড়েছে। সুতরাং আমরা আর কোনো লড়াইয়ের অংশ হতে চাই না’, যোগ করেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগান যুদ্ধ শেষ করতে তালেবান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে সে বিষয়ে জোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা তো হলো। এবার আফগানিস্তানে শান্তি ফেরাতে সবার অংশগ্রহণ চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ হবে আফগানিস্তানের জন্য সেরা রাজনৈতিক সমাধান।

‘এটা ছাড়া আফগানিস্তানের জন্য আর কোনো সমাধান নেই। কারণ সামরিক উপায়ে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছে’, যোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এর আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এক সম্মেলনে বলেছিলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা অনুযায়ী, তালেবানের হয়ে যুদ্ধ করার জন্য গত মাসেই পাকিস্তান এবং অন্যান্য জায়গা থেকে আফগানিস্তানে ১০ হাজারের বেশি মানুষ এসেছেন।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার। গজনি, তখর, কান্দাহার, হেলমান্দ ও বাগলনসহ দেশের বিভিন্ন প্রদেশে এখনও তীব্র লড়াই চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31