IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
Home >> টপ নিউজ >> প্রবাস >> লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের তৎপরতা

লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের তৎপরতা

ধূমকেতু নিউজ ডেস্ক : সীমান্তে ইসরাইলি সেনাদের উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জোসেফ আউন।

তিনি বলেছেন, লেবাননের সেনারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ কাউকে নিতে দেবে না এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না।

শুক্রবার লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় জোসেফ আউন এসব কথা বলেন বলে ইরনা জানিয়েছে।

লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার বলেন, সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের তৎপরতার ওপর আমরা নজর রেখে চলেছি। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরাইলি সেনাদের তৎপরতা বেড়েছে এবং নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।

জেনারেল আউন আরো বলেন, লেবাননের সামরিক বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সতর্ক থাকবে এবং তারা দেশের নিরাপত্তা রক্ষার মেরুদণ্ড।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে লেবানন। সম্প্রতি এ মন্দা ভয়াবহ আকার ধারণ করেছে। এই সংকটকে ১৮৫০ সালের পর আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মন্দা বলে অভিহিত করেছে বিশ্ব ব্যাংক।

১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত গৃহযুদ্ধের সময়েও এমন অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল লেবানন। তবে বর্তমান সংকট তার থেকেও তীব্র। দেশটির মুদ্রা লেবানিজ পাউন্ডের মান পড়ে গেছে ৯০ শতাংশেরও বেশি।

শুধু তাই নয়, প্রায় ৭০ লাখ জনসংখ্যার অর্ধেকই এখন দারিদ্র্যসীমার নিচে বাস করছে। খাদ্যদ্রব্য, জ্বালানি তেল, বিদ্যুৎ ও ওষুধের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31