IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ
Home >> খেলা >> টপ নিউজ >> সাত মাসেই বিশ্বরেকর্ড

সাত মাসেই বিশ্বরেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

বছর শেষ হতে এখনও পাঁচ মাস বাকি। আর তার আগেই ক্রিকেটের এই খুদে সংস্করণে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

এ বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত ১৪ ইনিংস খেলেছেন রিজওয়ান। ১৪০+ স্ট্রাইকরেটে সংগ্রহ করেছেন ৭৫২ রান! এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

এর আগে এই রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের দখলে। ২০১৯ সালে ২০ ইনিংসে ৮টি ফিফটিতে ৭৪৮ সংগ্রহ করেছিলেন স্টারলিং। টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে এত রান ছিল না কারও।

কিন্তু শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলার পর মাত্র ১৪ ইনিংসেই স্টারলিংয়ের রেকর্ড নিজের করে নিয়েছেন রিজওয়ান।

১৪ ইনিংসে যথাক্রমে ১০৪, ৫১, ৪২, ৭৪, ০, ৭৩, ০, ৮২, ১৩, ৯১* ৬৩, ৩৭, ৭৬* ও ৪৬ রান করেছেন রিজওয়ান।

দুবার শূন্য রানে আউট হয়েছেন। অর্থাৎ বাকি ১২ ইনিংসে সাতটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে তার। তার ব্যাটিং গড় ৯৪!

এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডে তৃতীয় ব্যাটসম্যানও আয়ারল্যান্ডের। ২০১৯ সালে ২৩ ইনিংসে ৭২৯ রান জমা করেন কেভিন ও’ব্রায়েন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের শিখর ধাওয়ান। ২০১৮ সালে ১৭ ইনিংসে ৬৮৯ রান করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31