IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে রাসিকের কার্যক্রম

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে রাসিকের কার্যক্রম

ধূমকেতু প্রতিবেদক : ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বিগত ১৫ মাস ধরে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করছি। করোনা বিশ্ব তথা আমাদের দেশকে তছনছ করে দিয়েছে। এমনই পরিস্থিতিতে করোনার পাশাপাশি এডিস মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সরকার এ বিষয়ে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এটি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সবাইকে নিয়েই রাজশাহীকে সুরক্ষিত রাখতে চাই।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগের রয়েছে অনেক সাফল্য। সেই সাফল্যকে ধরে রাখতে হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে নাগরিকদের সচেতন করতে বাড়ি বাড়ি বার্তা পৌছে দিতে হবে। এ কাজে কাউন্সিলরবৃন্দের ভূমিকা রাখতে হবে। স্বচ্ছ পানিতে থাকা এডিস মশার প্রজনন রোধে টব, ফ্রিজ, এসিতে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। একইসাথে নির্মাণাধীন ভবনসমূহে জমে থাকা পানি অতি দ্রুততম সময়ে অপসারণের ব্যবস্থা করতে হবে। এটি রোধে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন মেয়র।

সভায় জানানো হয়, মশা নিয়ন্ত্রণে অংকুরে বিনাস লারভা ও পিপা নিধন বøক ভিত্তিক কার্যক্রম নিয়মিত পরিচালনা, ডেঙ্গুরোগ প্রতিরোধ ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণে ফগার মেশি স্প্রে, কীটনাশক স্প্রে, জঙ্গল আগাছা কর্তন ও ড্রেন পরিস্কার করে লারভী সাইড কীটনাশক স্প্রে করা হবে। জনসচেতনতার নগরীর সকল মসজিদে জুম্মার খুতবায় সচেতনতা বার্তা প্রদান করা হবে। এছাড়া সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে করণীয় বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ নাজমা আখতার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

সভায় উপস্থিত ছিলেন, শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা, রাসিকের সচিব মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31