ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শনিবার (৭ আগস্ট) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও ডিবি পুলিশ ৭ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৪৪ গ্রাম হেরোইন, ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


