ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ২০ পুরিয়া হোরোইনসহ শাহানাজ নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চক ছাতারী এলাকায় অবস্থিত নিজ বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত শাহানাজ এর স্বামীর নাম গোলাম হোসেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উপজেলার চক ছাতারী এলাকায় সীমা আক্তার (৩৫) ও শাহানাজ বেগম (৪০) নামে দু’জন নারী দির্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে। বাঘা থানা পুলিশ বিগত সময়ে এদের আটক করে কয়েক দফা জেল হাজতে প্রেরণ করেছে। কিন্তু বিধিবাম ! ক’দিন না যেতে এরা আবারও হাজত থেকে বেরিয়ে এসে একই কাজের সাথে সম্পৃক্ত হয়। অনেক সময় প্রমাণের অভাবে পুলিশ এদের আটক করতে পারেনা। এই দু’জনের মধ্যে সীমা বেগম ইতোমধ্যে বিপুল সম্পাদের মালিক হয়েছেন বলেও জানান স্থানীয়রা।
বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোকারম হোসেন জানান, শরিবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার সঙ্গীয় ফোর্স অভিযান চালায় মাদক বিক্রেতা শাহানাজের বাড়িতে। এ সময় তার স্বামী বাড়িতে ছিলনা। সেখানে তল্লঅশীর এক পর্যায় ২০ পুরিয়া হোরোইন জব্দ করে পুলিশ। অতঃপর তাকে থানায় আনা হয়।
বাঘা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আমি এ থানায় নতুন যোগদান করেছি। মাদকের সাথে কোন আপোশ নেই। আটককৃত নারী শাহানাজ বেগমকে রোববার (৮ আগষ্ট) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


