ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক।
প্রধান অতিথি বলেন, সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। যিনি সর্বদায় মহান স্বাধীনতা সংগ্রামে দেশের সেবায় জাতির জনককের পাশে থেকেছেন। শক্তি আর সাহস দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে এগিয়ে নিয়ে গেছেন দেশবাসীর কল্যাণে। জাতি তাঁকে আজীবন স্মরণ করবে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্বাধীনতায় প্রেরণা জুগিয়েছেন। কাজ করেছেন সর্বদায়। দেশের সেবায় নিজেকে বিসর্জন দিয়েছেন। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জাতির জনকসহ তাঁর পরিবারের সদস্যদে হত্যা করে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তারা সেটা পারেনি।
একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় বিশেষ অতিথি রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুল, হাটগাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


