IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান

আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবানরা জানিয়েছে, রোবরার তারা আফগানিস্তানের প্রধান প্রাদেশিক রাজধানী কুন্দুজ দখল করেছে। কাছাকাছি এএফপি’র এক সংবাদদাতা এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে দেশটির উত্তরের প্রাদেশিক রাজধানী শার-ই-পুলের কেন্দ্রেস্থলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াই চলছে।

এএফপি’র সংবাদদাতা জানান, তালেবানরা কুন্দুজ দখল করেছে এবং শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।

এদিকে শার-ই-পুলের একজন আইন প্রণেতা এএফপিকে বলেছেন, তালেবানরা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এবং রাস্তায় রাস্তায় লড়াই চলছে।

এর আগে এএফপি জানায়, আফগানিস্তানের প্রধান প্রাদেশিক রাজধানী কুন্দুজের কেন্দ্রস্থলে রোববার আফগান বাহিনী ও তালেবানদের মধ্যে তুমুল লড়াই চলছে।

কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, “শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চলছে। কুন্দুজ প্রাদেশিক কাউন্সিলের সদস্য আমরউদ্দিন ওয়ালি এএফপিকে বলেন, নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য বিমান বন্দরের দিকে পিছু হটেছে।

তালেবানরা শুক্রবার থেকে দুটি প্রাদেশিক রাজধানী দখল করেছে, বিদেশী বাহিনী তাদের প্রত্যাহারের চূড়ান্ত পর্যায় শুরু করায় মে মাসে তালেবানদের আক্রমণ শুরু করার পর থেকে উত্তরাঞ্চলীয় কুন্দুজ দখল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।

স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ ফোনে জানান, “তালেবানরা শহরের প্রধান স্কয়ারে পৌঁছেছে। যুদ্ধবিমান থেকে তাদের ওপর বোমা ফেলা হচ্ছে।” তিনি বলেন, “সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা চলছে।”

আফগান সরকারী বাহিনী মূলত দেশটির প্রায় গোটা গ্রামাঞ্চল তালেবানদের হাতে ছেড়ে দিয়েছে, কিন্তু এখন আফগান বাহিনী দেশের একগুচ্ছ শহর রক্ষায় লড়াই করছে। শুক্রবার তালেবানরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে এবং একদিন পরে জওজান প্রদেশের শেবেরগান দখল করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31