IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> গ্রিসে ভয়াবহ দাবানল, পালাচ্ছে মানুষ

গ্রিসে ভয়াবহ দাবানল, পালাচ্ছে মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : গত প্রায় দু’সপ্তাহ ধরেই গ্রিসে ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়ি ঘর। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শত শত কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজধানী এথেন্সের নিকটবর্তী ইভিয়া দ্বীপে সৃষ্টি এ দাবানলে আতঙ্কিত পর্যটকসহ শত শত স্থানীয় লোক ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।

গত দু’সপ্তাহ ধরেই গ্রিস এবং তুরস্ক দাবানল নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে। এদিকে দাবানলে গ্রিসে দুইজন এবং প্রতিবেশী তুরস্কে আটজন মারা গেছে। আরো বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ইভিয়ার আকাশ রোববার দাবানলের ধোঁয়া ও ছাইয়ের কারণে কমলা রঙ ধারণ করে। সূর্যের আলো আটকে যায়। গত কয়েক দিনের দাবানল প্রাচীন বনগুলিকে গ্রাস করে ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে।

গত ৩ আগস্ট শুরু হওয়া ওই দাবানল ইভিয়ার বনভূমি, পর্বত এবং গিরিখাতগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় অসংখ্য বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাজার হাজার বাসিন্দা এবং পর্যটক নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়।

এদিকে ইভিয়ার আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে শত শত দমকল কর্মী। তাদের সহায়তায় ইউক্রেন ও রোমানিয়া থেকে এগিয়ে এসেছে ২শ’রও বেশি কর্মী।

ইউরোপীয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম বলছে, গত ১০ দিনে গ্রিসের ৫৬ হাজার ৬৫৫ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন জ্বলছে ১৫৪টি এলাকায়।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই পরিস্থিতিতে গ্রিস ইউরোপীয়ান ইমার্জেন্সি সাপোর্ট সিস্টেমের মাধ্যমে সহায়তা চেয়েছে।

এদিকে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে একটি উদ্ধারকারী বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। রোববার জাকিনথস দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়। কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। তবে পাইলট জীবিত রয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31