IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

বাঘায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ১২ মামলায় ওয়ারেন্ট এবং ৭ মামলায় সাজাপ্রাপ্ত প্রতারক শিক্ষক এমদাদুল হকসহ অপর একজন মাদক মামলার আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘ সময় পালিয়ে থাকার পর সোমবার ভোর রাতে রাজশাহী শহরের একটি বাড়ি থেকে প্রতারক ইমদাদুল হককে গ্রেপ্তার করা হয়। অপর দিকে রাতে মাদক মামলার পলাতক আসামী রফিকুলকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারী গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে এমদাদুল হক (৫৫) এর নামে আদালতে একাধিক প্রতারনা মামলা রয়েছে। এ সমস্ত মামলার মধ্যে ইতোমধ্যে ১২ টি মামলায় ওয়ারেন্ট ইস্যু এবং ৭ টি মামলায় সাজা প্রদান করেছেন মহামান্য আদালত। এর মধ্যে একটি মামলায় সর্বোচ্চ সাজা রয়েছে চার বছর ৮ মাস। অপর মামলা গুলোয় এক থেকে তিন বছরের মধ্যে সাজা দেয়া হলেও অর্থ দন্ড জরিমানা করা হয়েছে ৪৫ লক্ষ ২০ হাজার টাকা।

স্থানীয় লোকজন জানান, এমদাদুল হক ছাতারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার আড়ালে এলাকার অনেক মানুষের কাছে ব্যাংকের চেক জমা দিয়ে সুদের উপর টাকা নিয়ে খরচ করেছেন। এসব টাকা দিতে ব্যর্থ হওয়ায় তার নামে লোকজন আদালতে চেক জালিয়াতি ও প্রতারনা মামলা দায়ের করলে তিনি এলাকা ছাড়া হন। সর্বশেষ সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তর করে বলে আমরা শুনেছি ।

এদিকে অপর একটি মাদক মামলার পলাতক আসামী উপজেলার কলিগ্রাম এলাকার ইয়ার আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বাঘা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এমদাদুল হক দীর্ঘ সময় পালিয়ে থাকার পর সোমবার ভোর রাতে রাজশাহী শহরের একটি বাড়ি থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে । একই সাথে মাদক মামলায় নিজ বাড়ী থেকে গ্রেপ্তার হয়েছে রফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার সকাল ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31