IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> স্মার্টফোন অপোর দাম কমলো

স্মার্টফোন অপোর দাম কমলো

ধূমকেতু নিউজ ডেস্ক : অপো ব্র্যান্ডের স্টাইলিশ স্মার্টফোন এফ১৯ প্রো-এর দাম কমেছে। ক্রেতাদের সামর্থ্যে নাগালে আনতে হ্যান্ডসেট এফ১৯ প্রো দুই হাজার টাকা কমে এখন ২৬,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এইচডি কোয়ালিটির ভিডিও কনটেন্ট উপভোগের সুবিধা সম্পন্ন অপো এফ১৯ প্রো আল্ট্রা স্লিম ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম এবং পুরত্ব ৭.৮ মিলিমিটার। সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০.৮ শতাংশ।

এতে রয়েছে রেনো গেস্না ইফেক্ট, ভুক ফ্ল্যাশ চার্জ, গেম ফোকাস মোড, ডুয়াল-ভিউ ভিডিও ও এআই কালার পোর্ট্রটে ভিডিও ফিচার। পাশাপাশি অপোর অন্যান্য ফোনের মতো এর রয়েছে শক্তিশালী ক্যামেরা সেগমেন্ট ও কোয়াড ক্যামেরা সেট-আপ।

ফোনটির এআই কালার পোর্ট্রটে ভিডিও মোডের সাথে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও ফিচার। এর কালার পোর্ট্রেইট ভিডিও মূলত মনোক্রমে ব্যাকগ্রাউন্ড প্রদর্শনের সময় ন্যাচারাল কালারে সাবজেক্ট ম্যাটার ঠিক রাখে। এর ডুয়াল ভিউ ভিডিও এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এটি দিয়ে একসাথে উভয় পাশের ভিডিও করা যায়। কারণ এর ফ্রন্ট ফেসিং ও রিয়্যার ক্যামেরা একসঙ্গে কাজ করে। এর ক্যামেরাগুলোর মধ্যে রয়েছে চারটি রিয়ার ও একটি ফ্রন্ট ক্যামেরা। আর ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি-শুটার দিয়ে দারুণ সব সেলফি তোলা যাবে।

মিডিয়া টেক হেলিও পি-৯৫ প্রসেসরের ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। হার্ডওয়্যার ও সফটওয়্যার মিলে শক্তিশালী পারফরমেন্সের কারণে ব্যবহারকারী নির্বিঘ্নে যেকোনো গেম খেলতে পারবেন। ৪৩১০ এমএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩০ ওয়াট দ্রুত চার্জিং ভুক ফ্ল্যাশ চার্জার। যা দিয়ে মাত্র ৫ মিনিট চার্জে কথা বলা যাবে ৩.২ ঘণ্টা। ক্রিস্টাল সিলভার কালারের সীমিত সংস্করণ ছাড়া ফোনটির আরো দুটি ভ্যারিয়েন্ট সারাদেশে অপোর সব আউটলেটে পাওয়া যাচ্ছে।

সারা দেশে কঠোর লকডাউন ও অপোর ফ্রি হোম ডেলিভারি সেবার মধ্যেই এই অফার চলমান রয়েছে। মহামারির মধ্যে অপো ভক্তদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যা যা করা দরকার সবকিছু করার চেষ্টা করছে অপো। চাইলে যে কেউ ঘরে বসে ০৯৬১০৯৯৭৭৯১ নম্বারে কল দিয়ে স্মার্টফোন অর্ডার করতে পারেন। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও লকডাউন শেষ হলে দেশের সকল অপো স্টোর থেকেও যে কেউ কিনতে পারবেন ফোনটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031