IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ
Home >> খেলা >> টপ নিউজ >> চুক্তির মেয়াদ বাড়ছে ডমিঙ্গোর

চুক্তির মেয়াদ বাড়ছে ডমিঙ্গোর

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ২০১৯ সালে দুই বছরের চুক্তি করেন রাসেল ডমিঙ্গো। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারের সঙ্গে বিসিবির সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে আসন্ন বিশ্বকাপে। তবে এখনই শেষ হচ্ছে না কোচের মেয়াদ, আপাতত আরো এক বছরের জন্য টাইগারদের প্রধান কোচ হিসেবে ডমিঙ্গোকে রাখতে চাইছে বিসিবি। তেমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এখন এক বছরের জন্য চিন্তা-ভাবনা করছি। সামনে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আপাতত এই দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের মাথায় আছে।’

তবে এক বছরের মেয়াদ বাড়ছে প্রধান কোচের, সেটা চিন্তা-ভাবনা করলেও এখনও জানানো হয়নি খোদ কোচ রাসেল ডমিঙ্গোকে। চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এখনও আমরা এই সিদ্ধান্ত ওকেও (প্রধান কোচ) জানাইনি বা নিজেদের মধ্যেও আলোচনা করিনি। কয়েকজনের সাথে কথা বলেছি। আরও অনেকের সাথে বলতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিব।’

বিসিবির মাথায় সাবেক প্রোটিয়া ক্রিকেটারকে আরো এক বছরের জন্য নিয়োগ দেওয়ার ভাবনা থাকলেও গুঞ্জন উঠছে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়তে পারে ডমিঙ্গোর। ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের আগ পর্যন্ত চুক্তি নবায়নের চিন্তাও মাথায় আছে জানিয়ে বিসিবি সভাপতি জানান, ‘খুব সম্ভবত এক বছরের জন্য চিন্তাভাবনা করছি। সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আপাতত ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নবায়নের ভাবনা মাথায় আছে। সবার সাথে কথা বললে বুঝতে পারব।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে ১৮ আগস্ট রাসেল ডমিঙ্গোকে নির্বাচন করে বিসিবি। ২১ আগস্ট বাংলাদেশের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন ডমিঙ্গো। তবে কোচ হিসেবে সাফল্যের পাশাপাশি বেশ সমালোচনাও হয়েছে তার। বিশেষ করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে হারের পর কোচ হিসেবে তার শেষ দেখছিল অনেকে। সমালোচকদের ভাবনা আরো জোরালো হয় নিউজিল্যান্ডে টাইগারদের ব্যর্থতার পর। সেবার গুঞ্জনও উঠে চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ! কিন্তু সাম্প্রতিক টাইগারদের পারফরম্যান্স আর বিশ্বকাপের কথা মাথায় রেখে আপাতত সেই পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31