IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> ১৯নং ওয়ার্ডে এক হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ

১৯নং ওয়ার্ডে এক হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের আয়োজনে এক হাজার গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে বিশ্ব গোডাউন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খাবারের প্যাকেট বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

খাবারের প্যাকেট বিতরণের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে (দুইকন্যা ব্যতীত) নির্মমভাবে হত্যা করা হয়। শোকাবহ দিবসটি আমরা যথাযথ মর্যাদায় পালন করছি। এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিন যত যাচ্ছে, বিশ্ববাসী বুঝতে পারছে বঙ্গবন্ধু কত উচুঁ মানের নেতা ছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁড়িয়ে পড়েছিল। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেন। কিছু পথভ্রষ্ট বিপদগামী কুলাঙ্গার বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বাধীনতা মুছে ফেলতে চেয়েছিল। তাদের সেই অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সর্বক্ষেত্রে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে।

মেয়র আরো বলেন, মহামারি করোনা মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। তখন বাংলাদেশে প্রধানমন্ত্রীর দূরদর্শী, দক্ষ ও সুযোগ্য নেতৃত্বে আমরা সফলভাবেই করোনা মোকাবেলা করতে পারছি। করোনার দুঃসময়ে সরকার সারাদেশে দফায় দফায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি সহায়তা বিতরণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও দফায় দফায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সেই দল, যে দল দেশ গড়ছে, মানুষের বিপদে আপদে পাশে থাকে।

এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন রাসিক মেয়র। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, শাহ মখদুম থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আক্তারুল আলম, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, এ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, রেলওয়ে শ্রমিকলীগ ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আকতার আলী, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবর আলী, মহানগর শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা দেবু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31