IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দম্পত্তি আহত, আটক ৩

কুষ্টিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দম্পত্তি আহত, আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বোমার আঘাতে তাদের শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মধ্যপাড়া এলাকার আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আবু বক্কর ও তার স্ত্রী মধুবালা আহত হয়। এ সময় বোমা বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আটককৃতরা হলেন, একই গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।

এ বিষয়ে প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, আবু বক্কর তার বাড়িতে বোমা তৈরি করছিল। এ সময় তার বাড়িতেই বিস্ফোরণ হয়। এতে তার স্ত্রীসহ আবু বক্কর আহত হয়। আহত আবু বক্কর একজন মাদক ব্যাবসায়ী বলেও জানান তিনি।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি কর‍া হয়। নাশকতা সৃষ্টির জন্য এ বোমা তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম জানান, বোমায় আহতের হাত, মুখসহ শরীর বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। আহত আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বোমা বিস্ফোরণের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনে আহত। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31