ধূমকেতু প্রতিবেদক : মোহনপুর : রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার চকবিরহী মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গুরুত্বর অাহত হন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী (৬৫), ছেলে জুয়েল রানা (৪০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭ টার সময় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার তদন্ত (ওসি) তৌহিদুর রহমান।
নিহত মোহাম্মদ আলী উপজেলার জাহানাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চকবিরহী গ্রামের উজাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের রফিকুল ইসলামে ছেলে আব্দুল মতিনের সাথে পান বরজে বিষ দেওয়া নিয়ে নিহত মোহাম্মদ আলীর জনৈক ব্যক্তি এনামুল হকের কীটনাশকের দোকানে গন্ডগল হয়। বৃহস্পতিবার রাত ৮ টার সময় নিহত মোহাম্মদ আলী চকবিরহী গ্রামের মোড়ে বসে ছিলেন। ওই সময় চকবিরহী গ্রামের রফিকুল ইসলাম ও তার ছেলে আব্দুল মতিন ধারালো ছুরি নিয়ে প্রথমে নিহত মোহাম্মদ আলীকে আঘাত করে। ছেলে জুয়েল রানা এগিয়ে আসলে তাঁকেও ছুরি দিয়ে আঘাত করলে পিতা-পুত্র গুরুত্বর হয়। স্থানীয়রা উদ্ধার করে তাঁদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শুক্রবার সকাল ৭ টার সময় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার তদন্ত (ওসি) তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো থানায় অভিযোগ হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।


