IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> একজন ডিজিটাল মার্কেটার এবং ইউটিউবার হিমুন চাকমা

একজন ডিজিটাল মার্কেটার এবং ইউটিউবার হিমুন চাকমা

ধূমকেতু নিউজ ডেস্ক : তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ। প্রতি বছর অসংখ্য তরুণ-তরুণী উচ্চশিক্ষা শেষ করে কর্মসংস্থান না করতে পেরে দিশেহারা হয়ে পড়ছে। যেখানে বেশ বড় অংকের তরুণ-তরুণী নিজেদের সংসারের হাল ধরতে নাজেহাল অবস্থা পার করছেন সেখানে কিছু তরুণ সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তেমনি একজন রাঙ্গামাটি জেলার ছেলে হিমুন চাকমা (Himun Chakma)। একজন তরুণ উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

হিমুনের পরিচিতি একজন সফল ইউটিউবার, ফেসবুক মার্কেটার এবং ডিজিটাল উদ্যোক্তা হিসেবে। এর পাশাপাশি একজন সঙ্গীত শিল্পী। তার অভিনয় করা ‘স্বপ্ন ছোঁয়া’ এবং ‘ন্যাচারাল বিউটি ফর মি’ নামে দুটি গান খুব জনপ্রিয় হয়েছে। এছাড়াও তার একাধিক মিউজিক ভিডিও রয়েছে।

হিমুন চাকমার জন্ম ১৯৯৩ সালে রাঙ্গামাটি লংগদু উপজেলায়। বাংলাদেশে তিনি প্রথম সফল চাকমা ইউটিউবার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অসংখ্য তরুণের জন্য কাজের সুযোগ সৃষ্টি করেছেন। তার সফলতা দেখে এখন আরো অনেক তরুণই এই পেশায় আগ্রহী হয়ে উঠেছেন।

উদ্যোক্তা হিমুন চাকমা বর্তমান যুগের ডিজিটাল মার্কেটিংকে বিশাল একটি সম্ভাবনা ক্ষেত্র বলে মনে করেন। এ বিষয়ে তিনি বলেন, দিন দিন এর গুরুত্ব বাড়ছে। উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়ে এই সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। এর জন্য সবার প্রথমে দক্ষতা বাড়ানোর জন্য জ্ঞান আহরণ করা দরকার। পাশাপাশি জানতে হবে বিভিন্ন টুলস এর ব্যবহার। মানুষ কি ধরনের কনটেন্ট পছন্দ করছে সেদিকে খেয়াল রাখতে হবে।

হিমুন চাকমা জানান, ডিজিটাল উদ্যোক্তা হতে হলে কন্টেন্ট মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডিংয়ের জন্য কন্টেন্ট মার্কেটিং ছাড়া কল্পনার করা অবাস্তব এবং ব্র্যান্ড ভ্যালু ছাড়া ব্যবসা করা যায় না।

বর্তমানে হিমুন চাকমা একটি ফেসবুক বিজ্ঞাপন এজেন্সি নিয়ে কাজ করছেন। যেখানে তিনি ফেসবুক কমার্স এর সমস্যা নিয়ে কাজ করেন এবং কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চান ফেসবুকের মাধ্যমে তিনি সেগুলোর কনসাল্ট করে থাকেন।

নিজের কাজ নিয়ে হিমুন চাকমা জানান, ভাল কনটেন্ট তৈরি করেও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না অনেকেই। তাই তাদের জন্য ফ্রিতে টিপস এন্ড ট্রিকস দিচ্ছি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। বর্তমানে আমার চ্যানেলে পাঁচশত’র অধিক ভিডিও আপলোড করা আছে।

নতুনদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে হিমুন চাকমা বলেন, উদ্যোক্তা হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে পরিশ্রমী হতে হবে। পাশাপাশি ধরতে হবে ধৈর্য্য। নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে হাল ছেড়ে দিলে চলবে না। বরং ধৈর্য্য ধরে এগিয়ে যেতে পারলেই আসবে সফলতা। তবে উদ্যোক্তা মানেই কিন্তু সফলতা নয়। সফল উদ্যোক্তাদের গল্প পড়ে উদ্যোগ শুরু করার আগেই ভেবে বসবেন না যে আপনিও তার মতোই সফল হবেন। নিজের সর্বোচ্চটুকু দেওয়ার পরও সাফল্য অধরা থাকতে পারে। কোনো কারণে উদ্যোগ সফল না হলে পরবর্তী করণীয় সম্পর্কেও আগেভাগে ঠিক করে রাখুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31