IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগান শরণার্থী ঠেকাতে গ্রিসে সীমানা প্রাচীর

আফগান শরণার্থী ঠেকাতে গ্রিসে সীমানা প্রাচীর

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর দেশটির বহু মানুষ প্রাণ বাঁচাতে শরণার্থী হয়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন।

এ পরিস্থিতিতে আফগানদের প্রবেশ ঠেকাতে তুরস্ক সীমান্তে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করেছে গ্রিস। খবর বিবিসির।

দেশটির নাগরিক সুরক্ষামন্ত্রী মিচালিস ক্রিসোচোইডিস শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা অনভিপ্রেত ঘটনার জন্য অপেক্ষা করতে পারি না। আমাদের সীমানা সুরক্ষিত থাকবে।

তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন তুরস্ক ইউরোপের দেশগুলোকে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে এ বিষয়ে ফোনালাপও হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের।

ফোনালাপে এরদোগান বলেছেন, আফগানিস্তান ত্যাগ করা মানুষের সংখ্যা বাড়ছে, যা আমাদের সবার জন্য কঠিন চ্যালেঞ্জের বিষয়।

২০১৫ সাল থেকে মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থীদের ঢল নামে গ্রিসে। মূলত শরণার্থীরা ইউরোপের প্রবেশদ্বার হিসেবে দেশটিকে ব্যবহার করে আসছে।

এবার আফগান শরণার্থীরা যাতে নতুন করে দেশটিকে আশ্রয় নিতে না পারে এ জন্য বিশাল এ সীমানা প্রাচীর নির্মাণ করেছে গ্রিস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728