IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগসহ গ্রেপ্তার ৩

নন্দীগ্রামে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগসহ গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে দুই জন ও মাদকসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২১ আগস্ট দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী গত বৃহস্পতিবার বেলা ১২টায় তার নানার বাড়িতে যাওয়ার পথে একই উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের মনসের মাস্টারের ছেলে আরমান হোসেন (২২) ও কুন্দারহাটের হাফিজার রহমানের ছেলে টুকু মিয়া (৪৫) জোরপ‚র্বক ওই ছাত্রীকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।

পরে জাহাঙ্গীর আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করে। শুক্রবার রাত সাড়ে ১০টায় থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম শাজাহানপুর থানার কালুজাম গ্রাম হতে অপহৃত ভিকটিম উদ্ধারসহ আরমান হোসেন (২২) ও টুকু মিয়া (৪৫) কে আটক করে।

এছাড়া উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর হতে ৩০ গ্রাম গাঁজাসহ নুন্দহ আকন্দপাড়ার আব্দুর রাজ্জাক আকন্দের ছেলে তুহিন আকন্দ (২৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই তিন আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31