IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সৌদি আরবের খেজুর বিতরণমান্দায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ১ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালারাজশাহী সিএনজি মালিক সমিতির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদানপোরশায় প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণনিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ড
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে ঘাতকদের ফাঁসির দাবী

ধামইরহাটে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে ঘাতকদের ফাঁসির দাবী

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগার ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার ২১ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় টিএন্ডটি মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ শহিদুল ইসলামের সঞ্চালনায় গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক, উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক শাহজাহান আলী, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি, পৌর ছাত্রলীগ সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, যুবলীগ সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, জাতীয় শ্রমিকলীগ সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ দেওয়ান, সম্পাদক জহুরুল ইসলাম, প্যানেল মেয়র কাউন্সির মেহেদি হাসান, কাউন্সিলর একরামুল হক, কাউন্সিলর আলতাব হোসেন, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুমন হোসেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আহসান হাবীব পান্নু, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ।

বক্তারা গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামী তারেক রহমানকে দেশে এনে শাস্তি কার্যকর সহ হামলায় জড়িত সকলের ফাঁসির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728