IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকদুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপপোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিতশিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিল
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই’

‘তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই’

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের সরকারপন্থি দৈনিক ‘তুর্কিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের পুনর্গঠন করব। এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।”

তালেবানের এই মুখপাত্র আরো বলেন, “তুরস্ক আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ। বিশ্বের একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী দেশ তুরস্ক। মুসলিম বিশ্বেও তুরস্কের উঁচু মানের গ্রহণযোগ্যতা রয়েছে। … আফগানিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ককে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা চলে না।”

এর আগে কাবুল দখলের একদিন পর গত ১৬ আগস্ট তুরস্কের ক্ষমতাসীন সরকারের নিউজ চ্যানেল ‘তুর্ক খবর’কে দেয়া সাক্ষাৎকারে সোহাইল শাহিন বলেছিলেন, “তুরস্ক আমাদের কাছে একটি ভ্রাতৃপ্রতীম ইসলামি দেশ হিসেবে বিবেচিত।” তিনি আরো বলেন, “তুরস্কের সঙ্গে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই।”

এরপর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ১৯ আগস্ট তালেবানের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে বলেন, তিনি হয়তো অচিরেই তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে ন্যাটোর সদস্য দেশ হিসেবে গত ২০ বছরে আফগানিস্তানে তুর্কি সেনা মোতায়েন ছিল। কিছুদিন আগে এরদোগান বলেছিলেন, তার দেশের সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে। সে সময় তালেবান কাবুল দখল না করলেও আফগানিস্তানের বিশাল অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তুরস্কের পক্ষ থেকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করার প্রস্তাব সম্পর্কে তালেবান তখন আঙ্কারাকে উদ্দেশ করে বলেছিল, আফগানিস্তানে যেকোনো বিদেশি সেনাকে ‘শত্রুসেনা’ হিসেবে বিবেচনা করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728