IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বাগমারায় লীজ নেওয়া পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিযোগ

বাগমারায় লীজ নেওয়া পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কামনগর গ্রামে একটি ব্যক্তি মালিকানাধীন লীজকৃত পুকুরে জোর পূর্বক মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষরা ভয় দেখিয়ে দিনে দুপুরে দিনে লীজকৃত পুকুর থেকে প্রায় বিশমণ মাছ ধরে নিয়ে যায়। এ ঘটনায় রোববার রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কামনগর গ্রামের মৎসজীবি নজরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চকমহব্বতপুর গ্রামের এস.এম. এনামুল হক ও তার ৪০/৫০ জন সাঙ্গপাঙ্গ গত ২০ আগস্ট দুপুর বারটার দিকে কামনগর গ্রামে আসে। তারা দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে ওই গ্রামের মৎজীবি নজরুল ইসলামের লীজকৃত প্রায় ২৪ বিঘা জলার পুকুরে বেড় জাল দিয়ে রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির প্রায় বিশ মণ মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায়।

ওই সকল মাছের বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে বলে দাবী করেন অভিযোগকারী নজরুল ইসলাম। তিনি বলেন চকমহব্বতপুর গ্রামের আমির মাস্টারের ছেলে এনামুল এক জন সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। সে এর আগে আমাকে ভয় দেখিয়ে চাঁদা দাবী করে। আমি তার দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসী এস.এম. এনামুল হক আমাকে প্রাননাশেরও হুমকি দেয়।

এছাড়াও এস.এম. এনামুল হক তার সাঙ্গপাঙ্গ দিয়ে আমাকে প্রতিনিয়ত অপহরণের হুমকি দিয়ে চলেছে। তারা মোটরসাইকেল বাহিনী নিয়ে প্রতিনিয়ত আমাকে অনুসরণ করে চলেছে। তাদের ভয়ে আমি বাড়িতে যেতে ও রাত্রী যাপন করতে পারছি না। আমার লীজকৃত পুকুরে জোর পূর্বক মাছ ধরার বিষয়ে ক্ষতি পুরণসহ আমি আমার নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছি।

এস.এম এনামুল হক তাঁর বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবী করেন। তিনি বলেন, আমি উক্ত পুকুর নজরুলের দুই অংশীদারের নিকট থেকে লীজ নিয়েছি। যেহেতু লীজ নিয়েছি তাই জাল টেনে দেখেছি যে মাছের কি খবর। এছাড়া ওই পুকুর থেকে কোন মাছ ধরা হয়নি। এ ঘটনায় কাউকে হুমকী প্রদান করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহম্মেদ বলেন, জেলা পুলিশ থেকে অভিযোগের কপি আসলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31