ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের মধ্য-নওদাপাড়া আহ্লে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে ২টি এসি প্রদান করা হয়েছে।
সোমবার বাদ বাগরিব উপস্থিত থেকে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এসি ২টির রিমোট তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করেন মেয়র লিটন। একইসাথে রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদ ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, ১৭ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মধ্য-নওদাপাড়া আহ্লে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ওমর আলীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা।


