IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> তিস্তার নদীর ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার

তিস্তার নদীর ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার

ধূমকেতু নিউজ ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর অব্যাহত পানি বৃদ্ধিতে ৩টি স্থানে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টার ভাঙ্গনে শতাধিক পরিবারের বসতভিটা নদীতে বিলিন হয়েছে। মাইকিং করে আতংকিত ভাঙ্গন এলাকার মানুষের ঘরবাড়ী সরিয়ে নেয়া হচ্ছে।

ইতিমধ্যে নদীতে বিলিন হয়েছে গোড়াই পিয়ার, দালাল পাড়া, হোকডাঙ্গা ও ডাক্তার পাড়া গ্রাম। পাউবো জিও ব্যাগ দিয়ে ও ভাঙন রোধ করতে পাচ্ছে না। ফলে ভাঙনের কবলে পড়েছে ৫ শিক্ষা প্রতিষ্ঠান, ২টি ওয়ার্ড ক্লিনিক, বাধেঁর রাস্তাসহ ৭টি গ্রামের কয়েক হাজার মানুষ। ভয়াবহ ভাঙ্গন কবলিত তিস্তা পাড়ের নিঘুম মানুষজন আতংকিত ও দিশেহারা হয়ে পড়েছে।

চলতি বষার্ মৌসুমে ৩ দফা তিস্তা নদীর ভাঙ্গনে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার, হোকডাঙ্গা ও দালাল পাড়া গ্রামের ৫’শ পরিবার বসতবাড়ীসহ সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে। ইতিমধ্যে নদীতে বিলিন হয়েছে গোড়াই পিয়ার, হোকডাঙ্গা, হিন্দু পাড়া ও দালাল পাড়া গ্রাম। বিলিন হয়েছে আবাদী জমি,গাছ পালা, সড়ক কালভাট ও ২টি শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙ্গনের হুমকিতে পড়েছে ঝাকুয়া পাড়া, মন্ডল পাড়া, মুলাধোয়ার পাড়, হিন্দু পাড়া, ডাক্তার পাড়া, মাঝিপাড়া ও ভারত পাড়াসহ ৭টি গ্রাম। এছাড়া গোড়াই পিয়ার দাখিল মাদরাসা, গোড়াই পিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোকডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোকডাঙ্গা উচ্চ বিদ্যালয়, দক্ষিন চর হোকডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, ২টি ওয়ার্ড ক্লিনিক, ৫টি মসজিদ, ২টি মন্দির ও ৭ গ্রামের কয়েক হাজার পরিবার।

গত শনিবার রাত ৩টার দিকে হঠাৎ গোড়াই পিয়ার ঝাকুয়া পাড়া গ্রামে তিস্তা নদীর তীব্র ভাঙ্গন শুরু হলে ইউপি চেয়ারম্যান মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করে নদীপাড়ের বাসিন্দা ফজলুল হক, মহুবর রহমান, শাহ আলম দফাদারসহ ৭টি বাড়ী সরিয়ে নেন। ভুক্তভোগি ফজলুল হক(৬৬) জানান, গ্রামের লোকজন ছুটো না আসলে ঘরবাড়ী বাচাতে পারতাম না।

ওই এলাকার মেম্বার চাদ মিয়া জানান, ভাঙ্গন পরিস্থিতি এতটা ভয়াবহ যে, ঘরবাড়ী সরিয়ে তাল পাওয়া যাচ্ছে না। নদীর পানি যত বাড়ছে ভাঙ্গন ও ততটা তীব্র হচ্ছে। বসতবাড়ী হারিয়ে নিঃস্ব ভুমিহীন আছিয়া বেওয়া(৫০), পরেশ চন্দ্র (৫৪) ও ৭,৮,৯ ওয়াডের মহিলা মেম্বার তারামনি জানান, গত বছর ২বার বাড়ী ভেঙ্গেছে এবার ও ভাঙ্গনের মুখে পড়েছি। ভাঙ্গন থেকে রক্ষা না পেলে আমি ও নিঃস্ব ভুমিহীন হব।

থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ভাঙ্গনের তীব্রতা এত বেশি যা ইতিপূর্বে দেখিনি। গত ২ দিন ধরে গ্রামের মানুষজন নিয়ে ভাঙ্গন এলাকায় রয়েছি যখন যে বাড়ি হুমকির মুখে পড়ছে তখনই সেটা সরিয়ে নেয়া হচ্ছে। পাউবো ও উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য অবগত করেছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, আপদকালীন ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার চেষ্টা করা হচ্ছে। এককালনিন ভাঙন রোধে একটি প্রকল্প দাখিল করা হয়েছে। বরাদ্ধ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি জানান, জরুরি ভাঙন রক্ষার জন্য পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি তিনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31