IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারিশিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানেরকচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদান
Home >> টেক ওয়ার্ল্ড >> লিড নিউজ >> সাইবার নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ

সাইবার নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাইবার নিরাপত্তার সূচকে উন্নতি ঘটেছে বাংলাদেশের। বিশ্বের ১৬০টি দেশের মধ্যে ২৭ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৩৮তম স্থানে। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাইবার নিরাপত্তা খাতে শীর্ষ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ।

এস্তোনিয়াভিত্তিক ই-গভার্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই)’ বা জাতীয় সাইবার নিরাপত্তা সূচক থেকে উঠে এসেছে এই তথ্য। বিশ্বের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিশেষ করে সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) তৈরি করা হয়।

এনসিএসআই সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৫৯.৭৪ স্কোর নিয়ে রয়েছে শীর্ষে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম। সূচকে শ্রীলংকা ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৬৯ ও ৭০তম স্থানে।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে সারাবিশ্বে ৯৬.১০ স্কোর নিয়ে শীর্ষে আছে গ্রিস। ৯২.২১ এবং ৯০.৯১ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে চেক রিপাবলিক এবং এস্তোনিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭তম; যুক্তরাজ্য আছে ১৯তম স্থানে।

বিশ্বের প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র প্রতিনিধি সিঙ্গাপুর, দেশটির অবস্থান ১৬ নম্বরে।

সাইবার নিরাপত্তা সূচকে দ্রুত অগ্রগতি প্রসঙ্গে বাংলাদেশ সরকারের বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, ‘সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের স্বীকৃতি আমাদেরকে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ