IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে শিয়ালের সঙ্গে মানুষের মিতালি

বদলগাছীতে শিয়ালের সঙ্গে মানুষের মিতালি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খ্যাঁকশিয়ালের বিয়ে হচ্ছে’প্রচলিত দুই লাইনের এই ছড়া শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে আসলেই কি খ্যাঁকশিয়ালের বিয়ে হয়? মানুষের কাছে অতি ধূর্ত এ প্রণির বিয়ে হলেও হয়তো তাতে শামিল হওয়া যাবে না। কেননা লোকালয়ের কাছাকাছি বসবাস করা শিয়ালের সঙ্গে মানুষের তেমন সখ্য নেই। অরণ্য কেটে লোকালয় বাড়ার কারণে ক্রমেই এদের সঙ্গে দূরত্ব বাড়ছে।

তবে প্রচলিত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে খ্যাঁকশিয়ালের সঙ্গে মিতালি গড়ে তুলেছেন নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির সোমপুর বা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু।

বিশ্ব ঐতিহ্য নওগাঁর সোমপুর/পাহাড়পুর বৌদ্ধবিহার। সন্ধ্যা নামলেই শিয়ালের দল গর্ত থেকে দল বেঁধে বেরিয়ে আসে এখানে। আর এই শিয়ালগুলি জড়ো হয় ডাকবাংলোর সামনে এসে। শিয়ালগুলো অপেক্ষা করে ভাবেন কখন আসবে তাদের মনিব ফজলুল করিম আরজু। কারণ প্রতিদিনই রাতে শিয়ালের জন্য খাবার নিয়ে হাজির হন তিনি। এভাবেই ধীরে ধীরে শিয়ালের সঙ্গে আরজুর সখ্যতা গড়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, রাত ১০টায় বিহারের ভেতরে ডাকবাংলোর সামনে অপেক্ষায় রয়েছে ২০-২৫টি খ্যাঁকশিয়াল। কিছুক্ষণ পর হাতে অনেক পাউরুটি ও রান্না করা খাবার নিয়ে ডাকবাংলোর সামনে এসে হাজির হলেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু।

খাবার দিয়ে শুরু হয় কাছে ভেড়ানোর চেষ্টা। সঙ্গে সঙ্গে শিয়ালের ডাকাডাকি। ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে আসে আরও বেশ কয়েকটি শিয়াল। প্রায় প্রতিদিনের চিত্র এটি। মানুষের ভালোবাসায় এভাবেই তৈরি হয় অসম্ভব এক সখ্য। দারুণ এ মেলা বন্ধন আসলে দেখার মতো এক দৃশ্য।

রাতে দৃশ্যটি দেখতে আসেন বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘শিয়ালের সঙ্গে আরজুর যে সখ্য গড়ে তুলেছে, সেটি দেখে আমি সত্যিই অভিভূত।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়পুর বিহারজুড়ে প্রায় অর্ধশত খ্যাঁকশিয়ালের বসবাস করে। মাটির ঢিবিতে গর্ত করে বসবাস করে আসছে এরা। বছর দু-এক আগে পাহাড়পুর বিহার ও জাদুঘরে যোগদান করেন আরজু। যোগদানের পর থেকেই পদক্ষেপ নিতে একদম দেরি করেননি প্রাণি প্রেমী। খ্যাঁকশিয়াল এখন খুব কমই দেখা যায়। প্রায় বিলুপ্তির দিকে যাত্রা করা এই প্রাণিরর বংশবিস্তরে এগিয়ে এলেন তিনি। নিরাপদ করলেন শিয়ালের আবাসস্থল।

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, ‘ক্ষুধা পেলেই বাসার দরজায় এসে শব্দ করে, ডাকাডাকি করে ওরা। লকডাউনে দীর্ঘদিন বিহার ও জাদুঘর বন্ধ ছিল। তাই দর্শনার্থীর আগমন ছিল না। ফলে চরম খাবারসংকটে পড়েছিল খ্যাঁকশিয়ালগুলো। কিন্তু এদের কাউকেই অভুক্ত থাকতে হয়নি। ক্ষুধার্ত শিয়ালগুলোর জন্য আলাদা করে চাল কিনে রান্না করা ভাত, খিচুড়ি ও পাউরুটি খেতে দেওয়া হয়েছিল। এখনো প্রতিদিন খেতে দিতে হয়। শিয়ালগুলোকে খাবার দিতে আমার খুবই ভালো লাগে।

এই কাজে তাঁকে সহযোগিতা করে আসছেন বিহারের সাইট পরিচালক সারোয়ার হোসেন ও স্থানীয় আরও কয়েকজন। তাঁরাও খাবার দেন। ভালো মনের অধিকারী এসব মানুষের ডাকেও সাড়া দেয় শিয়ালগুলো। অল্পদিনেই শিয়ালগুলোকে পোষ মানিয়ে ফেলেছেন বলে জানান তাঁরা।

বিহারের সাইট পরিচালক সারোয়ার হোসেন বলেন, শিয়াল হিংস্র হলেও শিয়ালের হিংস্র আচরণ কখনোই তাঁদের চোখে পড়েনি। ভালোবাসায় সব হিংস্রতা জয় করা সম্ভব বলে মনে করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31