ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ২৮ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ১১ জন ও চারঘাট মডেল থানা ১০ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ১১ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ মতিলাল (২৫) এবং শ্রী লিটন (১৯) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ শাহিন রেজা (৩৮) কে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ মিঠুন সেখ (৩২) কে ৬ গ্রাম হেরোইন, আব্দুল জব্বার (৩৫) ও আলামিন (২৫) কে ১৫পিচ ইয়াবা, সুমন (৩০), আলমগীর (৩০) ও সাইদুল (৪০) কে ৮ গ্রাম হেরোইনসহ আটক করে।
এদিকে, চারঘাট মডেল থানা পুলিশ জোসনা বেগম (৩৭) কে ১০পিচ ইয়াবা, তাজমুল হক(৩৭) কে ১০ পিচ ইয়াবা, অহিদুল ইসলাম ওরফে অহিদ ওরফে ওহিদুল (৫৮) ও আলতাফ হোসেন ওরফে আলতাব (৪০) কে ২ গ্রাম হেরোইন, সুমন আলী (৩২) ও রমজান আলী (৪২) কে ১৫ গ্রাম গাঁজা এবং পাঞ্জাতন আলী ওরফে পাঞ্জা (৪২) কে ১০০পিচ ইয়াবা ও ২০০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


