IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> মান্দায় জলাবদ্ধতায় পাঁচ’শ বিঘা জমির ধান অনিশ্চিত

মান্দায় জলাবদ্ধতায় পাঁচ’শ বিঘা জমির ধান অনিশ্চিত

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বন্ধ করে দেওয়া হয়েছে পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত সরকারি দুইটি কালভার্ট। এতে উপজেলার মৈনম ইউনিয়নের রামপুর মৌজার দুইটি ফসলের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে পাঁচশ বিঘা জমির আমন আবাদ।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মৈনম ইউনিয়নের বর্দ্দপুর, মৈনম, ইটাখইর রামপুর, ফকিরপাড়া, মোল্লাপাড়া, সরকারপাড়া, মৈনম বাজারসহ আশপাশের কয়েকটি গ্রামের বৃষ্টির পানি রামপুর ফসলের মাঠ হয়ে নওগাঁর বলিহার ইউনিয়ের দুইটি কালভার্ট দিয়ে নিষ্কাশন হয়। হঠাৎ করেই কালভার্ট দুইটি বন্ধ করে দেন বলিহার গ্রামের লোকজন। এতে করে রামপুর ফসলের মাঠজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতার।

স্থানীয়দের অভিযোগ, নওগাঁর বলিহার ইউনিয়নের পয়না গ্রামের খাদেমের বাড়ির পাশে সরকারি ক্যানেলের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করেন একই গ্রামের দেলোয়ার হোসেন। অন্যদিকে বলিহার ইউনিয়ন পরিষদের পশ্চিমপাশে পানি নিষ্কাশনের আরেকটি কালভার্টের মুখ ভরাট করে দিয়েছেন আক্কাস আলী মাষ্টারের ছেলে বাবু। এতে করে মান্দার মৈনম ইউনিয়নের অন্তত ১০ গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন মন্ডল জানান, বিষয়টি নিরসনের জন্য দুই সপ্তাহ আগে মৈনম উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসিদের নিয়ে বৈঠক করা হয়েছিল। বৈঠকে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী রাজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বলিহার ইউনিয়ন পরিষদের পশ্চিশপাশে রিং পাইপ স্থাপন করে এ মৌসুমের পানি নিষ্কাশন করা হবে। পরবর্তীতে সেটি আর বাস্তবায়ন হয়নি।

মৈনম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পানি নিষ্কাশনের পথ দুইটি বন্ধ করে দেওয়ায় মাঠজুড়ে জলাবন্ধতার সৃষ্টি হয়েছে। জেনেশুনে এ সমস্যার সৃষ্টি করেছেন নওগাঁর বলিহার ইউনিয়নের লোকজন। যুগযুগ ধরে উল্লেখিত স্থান দিয়েই এ এলাকার পানি নেমে যেত।

মৈনম ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা বলেন, রামপুর ফসলের মাঠটি মান্দা ও নওগাঁ সদর উপজেলার সীমান্তবর্তী একটি মাঠ। সমস্যাটি দুই উপজেলা কেন্দ্রিক হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। ফসল বাঁচাতে দ্রæত এ সমস্যার নিরসন হওয়া দরকার।

নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিষয়টি অমানবিক। এটি নিরসনের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কিছু লোকজনের কারণে তা সম্ভব হয়নি। তবে সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় এটার সমাধান করা সম্ভব।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরণের ঘটনা ঘটে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930