IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাবজি নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন

পাবজি নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : সব অনলাইন প্লাটফর্ম থেকে অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেম বন্ধে আদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তিন মাসের জন্য এসব গেম অনলাইনে বন্ধ রাখার কথা বলা হয়েছে হাইকোর্টের আদেশে। তবে হাইকোর্টের এমন নির্দেশনার মধ্যেই পাবজি, ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে কিশোরের হাতে কিশোর খুনের তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ২৭ জুলাই দিবাগত রাতে মাগুরা সদর থানাধীন বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামে ফ্রি ফায়ার ও পাবজি গেম নিয়ে বিরোধের জেরে কিশোর বন্ধু গোলাম রসুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আরেক কিশোর মো. সজিব মিয়া।

নিহতের নাম কাজী গোলাম রসুল। তার বাবার নাম কাজী রওনক হোসেন। গোলাম রসুল স্বানীয় কাজী আব্দুল ওয়াহেদ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।

তিনি বলেন, ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে অভিযুক্ত কিশোর মাগুরা সদরের বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে ভিকটিম কাজী গোলাম রসূলের বিরোধ তৈরি হয়। বিরোধের জেরে গত ২৭ জুলাই রাত পৌনে ৮টায় ওই গ্রামের নূর আলমের বাড়ির সামনে রসুলকে একা পেয়ে সজিব ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে মাগুরা সদর থানায় একটি নিয়মিত হত্যা মামলা হয়।

ঘটনাটি সিআইডির দৃষ্টিগোচর হল সিআইডির এলআইসি শাখা তথ্যাদি যাচাই-বাছাইপূর্বক পর্যালোচনা করে আত্মগোপনে থাকা সজীব মিয়াকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে। গত ১৮ আগস্ট নরসিংদী সদর থানা এলাকা হতে এলআইসির একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে।

এলআইসির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, সামাজিক সচেতনতা বেশি দরকার। আমাদের অভিভাবকদের প্রতি অনুরোধ সন্তানদের দিকে খেয়াল রাখুন। সন্তানকরা যাতে ক্ষতিকর এসব গেম পাবজি, ফ্রি-ফায়ারে আসক্ত না হয়ে পড়ে। ভারতে ইতোমধ্যে এগুলো বন্ধ করা হয়েছে। আমাদের দেশেও হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছে। আশা করছি- তিন মাসের মধ্যেই এ বিষয়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর গেম ও বিভিন্ন অ্যাপস। এসব ক্ষেত্রে সিআইডি’র কোনো নজরদারি রয়েছে কিনা জানতে চাইলে মুক্তা ধর বলেন, ‘আমাদের চৌকষ সাইবার টিম এ ব্যাপারে কাজ করছে। নিয়মিত মনিটরিং করা হচ্ছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31