IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> ১৩ দৃশ্য ফেলে দিয়ে ছাড়পত্র পেলো ‘রোহিঙ্গা’ সিনেমা

১৩ দৃশ্য ফেলে দিয়ে ছাড়পত্র পেলো ‘রোহিঙ্গা’ সিনেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশীয় সিনেমাতে কাজ করার আগ্রহ থাকলেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান নি মডেল তানজিয়া জামান মিথিলা। যিনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করেছেন দেশের নামীদামী ফ্যাশন হাউজের সঙ্গে। এরপর চলতি বছরে অনুষ্ঠিত হওয়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ এ বিজয়ী হন। বিজয়ীর মুকুট পাওয়ার আগেই সিনেমার ডাক পেলেন। তবে সেটি দেশিয় নয়, বলিউডে। সিনেমার নাম ‘রোহিঙ্গা’, এটি পরিচালনা করেছেন হায়দার খান, যিনি সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন।

নতুন খবর হলো, গতকাল সোমবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে পুরো ছবি থেকে ১৩টির মত দৃশ্য বাদ দিতে হয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন ছবিটির অভিনেত্রী।

‘রোহিঙ্গা’ হচ্ছে মিথিলার প্রথম সিনেমা, যার কারণে ছবিটি নিয়ে তার প্রত্যাশারও যেন কমতি নেই। তানজিয়া জামান মিথিলা বাংলাদেশ জার্নালকে বলেন, সেন্সর পেয়েছে শুনে খুবই ভালো লাগছে। তবে চিন্তার বিষয় হচ্ছে, সেন্সর বোর্ড ছবিটির প্রায় ১৩টি দৃশ্য ফেলে দিয়েছে। এখন একটা সিনেমার ১৩টি দৃশ্য যদি ফেলে দেয়া হয়, সেখানে আর কীইবা থাকে!

তিনি আরও বলেন, যেহেতু রোহিঙ্গা ইস্যু নিয়ে ছবিটি নির্মিত এবং এখানে রাজনৈতিক কিছু বিষয়ও আছে; এর কারণেই সম্ভবত এরকমটা হয়েছে। আজকেই এটা নিয়ে পরিচালকের সঙ্গে বিস্তারিত কথা বলবো।

রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে ‘রোহিঙ্গা’। ছবিটির কেন্দ্রীয় চরিত্র ‘হুসনে আরা’তে অভিনয় করছেন মিথিলা এবং তার বিপরীতে অভিনয় করছেন স্যাঙ্গে, যিনি সালমান খানের ‘রাঁধে’ সিনেমার প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

গেল বছরের ডিসেম্বরের প্রথম দিকে ছবিটির কাজ শুরু হয়। ভারতের আসাম জুড়ে শুটিংয়ের মধ্য দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ছবিটির কাজ সম্পন্ন করেন নির্মাতা। এরপর জমা সেন্সর বোর্ডে।

বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিটি চলতি বছরেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে পারে বলে জানান মিথিলা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31