IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> কাবুল বিমান বন্দরে ঘৃণ্য হামলার নিন্দা

কাবুল বিমান বন্দরে ঘৃণ্য হামলার নিন্দা

ধূমকেতু নিউজ ডেস্ক : কাবুল বিমান বন্দরে বৃহস্পতিবার ‘আইএস’র জোড়া আত্মঘাতি বোমা হামলায় অনেক লোকের প্রাণহানির ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।

৩১ আগস্টের সময় সীমার মধ্যে আফগানিস্তান ত্যাগের জন্য মরিয়া কাবুল বিমান বন্দরে হাজার হাজার লোকের মধ্যে পরিকল্পিতভাবে এই বোমা হামলা চালানো হয়। এই ভয়ঙ্কর হামলায় বহু লোকের মৃত্যু হয়েছে। আইএস’র আফগান শাখা এই হামলা চালায়।

প্রেসিডেন্ট জো বাইডেন এই আত্মঘাতি হামলার জন্য দায়ীদের শাস্তির মুখোমুখি করার অঙ্গীকার করেছেন। এই হামলায় মার্কিন ১৩ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। ২০১১ সালের পর একদিনে পেন্টাগনের জন্য এটা সবচেয়ে বড় ক্ষতি।

হোয়াইট হাউস থেকে এক ভাষণে বাইডেন ৩১ আগস্ট পর্যন্ত স্থানান্তর অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, ‘আমরা ক্ষমা করবো না। আমরা ভুলবোনা। আমরা তোমাদের ধরবো, তোমাদের দায় শোধ করতে হবে।’

‘আমরা সন্ত্রাসীদের দ্বারা বিচলিত হবো না। আমরা আমাদের কার্যক্রম থামাতে দেব না। আমরা ঝুঁকিপূর্ণ লোকদের সরিয়ে নেয়া অব্যাহত রাখবো।’

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই হামলাকে “বর্বরোচিত” উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত লোকদের সরিয়ে আনার সাথে জড়িতদের ‘দুঃসাহসিক অভিযানের’ প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, বৃটেন শেষ মুহূর্ত পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন শেষ মুহূর্ত পর্যন্ত স্থানান্তর কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তিনি হামলায় নিহত আমেরিকান এবং আফগানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং যারা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নিয়োজিত আছেন তাদের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা যতোটা সম্ভব লোকদের সরিয়ে আনার কাজ অব্যাহত রেখেছি।’ তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আফগান জনগণের পাশে রয়েছে।

চেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাকব কুলহানেক বলেছেন, ‘আফগান এবং মার্কিন সেনা সদস্যদের মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি।’ তিনি এই হামলাকে ‘ঘৃন্য সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেন। ইতালিয়ান প্রধানমন্ত্রী মারিও দ্রাগহি এই হামলাকে ‘নিকৃষ্ট এবং ভয়ঙ্কর’ উল্লেখ করে নিন্দা জানান।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে এরিকসন সোরিডে এক টুইটে বলেছেন, ‘এই হামলা দেশ ছাড়ার চেষ্টারত নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর জঘণ্যতম নিষ্ঠুরতা।’ পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রজেজ দুদা এই হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে নিন্দা জানান।

সুইডিস পররাষ্ট্রমন্ত্রী আন লিনডে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ন্যাটো মহাসচিব হামলার নিন্দা জানিয়েছেন এবং সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্র মন্ত্রনালয় এই হামলার নিন্দা জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31