IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : ‘বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ২৮ আগস্ট শরিবার থেকে আগামী সেপ্টেম্বর মাসের ৩ তারিখ শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হবে। শনিবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যলয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী জেলা মৎস্য দপ্তর রাজশাহীর আয়োজনে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, রাজশাহী স্থানীয় সরকারের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহানা আক্তার জাহান।

রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাম্মদ শরিফুল হক এর সঞ্চালনায় উপস্থাপনা পত্র পাঠ করেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মঞ্জুয়ারা বেগম ও মৎস্য সম্প্রসারণ অফিসার উদয় আনজেলো রোজারিওসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনে তিনি মৎস্য দপ্তরের চলমান কার্যক্রম এবং সমস্যাগুলো তুলে ধরেন। সেইসাথে চলমান সমস্য্যগুলো দ্রæত সময়ে মধ্যে সমাধান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষন করেন।

সপ্তাহব্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন, চলতি মাসের ২৯ তারিখ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান, বেলা ১১টায় সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান এবং বিকেল ৫টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৩০ তারিখ সোমবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সভা ও ৩১ তারিখ মঙ্গলবার বেলা ১১টায় হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা।

এছাড়াও আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখ রোজ বুধবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বেলা ১১টায় নওহাটাও দুয়ারী বাজারের মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ ও সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং বিকেল ৫টায় নওদাপাড়া উচ্চবিদ্যালয় মাঠে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২ তারিখ বৃহস্পতিবার পবা উপজেলা মিলনায়তনে সকাল ১০টায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আধুনিক মাছ চাষ প্রযুক্তি বিষয়ে চাষিদের প্রশিক্ষণ এবং ৩ তারিখ শুক্রবার জেলা মৎস্য দপ্তর রাজশাহী এবং জেলার সকল উপজেলা মৎস্য দপ্তরে অলাইন প্লাটফরম জুম-এ সংযুক্ত হয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর সমাপনী অনুষ্ঠান।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীতে মাছ চাষ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এর ফলে মানুষের আমিষের চাহিদা পুরণসহ অনেক মানুষের এই সেক্টরে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এছাড়াও মাছ রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ।

খাদ্যের অভাব নাই উল্লেখ করে তিনি বলেন, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং নিরাপদ মাছ চাষ এখন সময়ের দাবী হয়ে উঠেছে।

সভাপতি আরো বলেন, প্রতিদিন ১৪০-১৫০টি ট্রাকে করে রাজশাহী থেকে ঢাকাসহ দেশর বিভিন্নস্থানে মাছ যাচ্ছে। আর এই কর্মযজ্ঞের সাথে অনেক লোক যুক্ত রয়েছেন। বাংলাদেশ যেমন ইলিশ মাছ উৎপাদনে প্রথম, তেমনি অন্যান্য মাছ চাষেও আগামীতে প্রথম হবে বলে আশাব্যক্ত করেন। এর স্বীকৃতিস্বরুপ মৎস্য অধিদপ্তর ২১ পদকসহ অন্যান্য পদকও পেয়েছে। আরো নিরাপদ মাছ চাষে প্রচারণা করা এবং সপ্তাহব্যাপি কর্মসূচী তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31