IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> তানোরে খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

তানোরে খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) সাহাপুর হঠাৎপাড়া গ্রামে সরকারী খাস জায়গা জবরদখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সাহাপুর গ্রামের বাসিন্দা আজাদ আলীর পুত্র শামিম হোসেন (৩৫) গ্রামবাসীর বাধা উপেক্ষা ও লাঠির জোরে সরকারী খাস সম্পত্তি জবরদখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন। এছাড়াও প্রতিবেশীকে উচ্ছেদের জন্য জোরপূর্বক তার জায়গা দখল করেছে।

গ্রামবাসি জানান, শামিমের চাচা থানার চিহ্নিত দালাল তার প্রভাব বিস্তার করে শামিম গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাঁর ভয়ে তাঁর এসব অপকর্মের কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জনৈক হাবিবুর রহমান ও কাদের বলেন, কোনো ভুমিহীন পরিবার সরকারী খাস জায়গায় বাড়ি করলে সেটা মেনে নেয়া যায়। কিন্ত্ত যে ব্যক্তি দৃস্টিনন্দন পাকা বাড়ি নির্মাণ করতে পারেন, সে কিভাবে সরকারী খাস জায়গা দখল করতে পারেন। তারা এই সম্পত্তি উদ্ধার করে কোনো ভূমিহীন পরিবারকে দেবার দাবি করে সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শামিম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে জমা-খাস দুটোই আছে, এছাড়াও এক দিয়াড়া লোকের নামে পত্তন আছে, তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ ব্যাপারে ইউনিয়ন (ইউপি) ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, এবিষয়ে তারা কোনো অভিযোগ পাননি, তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31