IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> আখুন্দজাদাই হচ্ছেন আফগানিস্তানের শীর্ষ নেতা, নিশ্চিত করেছে তালেবান

আখুন্দজাদাই হচ্ছেন আফগানিস্তানের শীর্ষ নেতা, নিশ্চিত করেছে তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাই আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হচ্ছেন। বুধবার তালেবান এই তথ্য নিশ্চিত করেছে। খবর তোলো নিউজের।

সংবাদমাধ্যমটি তালেবান নেতাদের বরাতে জানিয়েছে, আখুন্দজাদা হবেন আফগানিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার অধীনে একজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দেশ চালাবেন। সরকার গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো সময় ঘোষণা আসতে পারে।

তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি বলেন, আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। প্রয়োজনীয় আলাপও ইতোমধ্যে শেষ হয়েছে। আফগানিস্তানে ইসলামি মডেলের যে সরকার গঠিত হতে যাচ্ছে তা হবে মানুষের জন্য আদর্শ।

তিনি আরও বলেন, সরকারে আমিরুল মুমেনীন আখুন্দজাদার উপস্থিতির বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি হবেন সরকারের নেতা এবং এ বিষয়ে কোথাও থেকে কোনো প্রশ্ন প্রত্যাশিত নয়।

তোলো নিউজের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ইরানের ধাচের সরকার গঠন হতে যাচ্ছে। ইরানের একজন প্রেসিডেন্ট এবং মন্ত্রীসভা রয়েছে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতা দেশের সর্বোচ্চ প্রধান ব্যক্তি। তার কাজ আইন প্রণয়ন ও বাতিল করা। সকল বিষয়ে তাকে প্রধান কর্তা মানা হয়।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। গত দুই সপ্তাহে সংগঠনটির সর্ব স্তরের নেতাকর্মীদের দেখা মিললেও সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিবাতুল্লাহ আখুনজাদা এখনও পর্দার আড়ালে রয়েছেন।

তালেবানের এই সুপ্রিম লিডার কোথায় আছেন তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একের পর এক রিপোর্ট প্রকাশ করছে। রোববার তালেবানের একজন সিনিয়র নেতা জানান, সুপ্রিম কমান্ডার হিবাতুল্লাহ আখুনজাদা শিগগিরই জনসম্মুখে আসছেন।

তালেবানের উপমুখপাত্র বিলাল কারিমি জাজিরাকে জানিয়েছেন, আখুন্দজাদা আফগানিস্তানেই আছেন। তিনি বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে তিনি (আখুন্দজাদা) কান্দাহারে রয়েছেন। শিগগিরই তিনি জনসম্মুখে আসবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31