IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> ১৯নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সভা

১৯নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে অবস্থিত সকল বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ছোটবনগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ১৯নং ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সহযোগীতায় উন্নয়নের ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হচ্ছে, এই ওয়ার্ডে সর্বাধিক অর্থ বরাদ্দে অবকাঠামো উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। মেয়র লিটনের নিদের্শে ওয়ার্ড এলাকায় সকল বিদ্যালয়, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান অতিদ্রুত ১৯নং ওয়ার্ড কার্যালয়ের পরিচ্ছন্ন কর্মীরা ঝোপ-ঝাড় জঙ্গল পরিস্কার করবে, ডেঙ্গুমুক্ত রাখার জন্য কীটনাশক প্রয়োগ করা হবে। বিদ্যালয়ের ছাদে যেন পানি জমে না থাকে সেই ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করা হয়।

কাউন্সিলর সুমন আরও বলেন, যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন যেন বিরূপ প্রভাব না পড়ে সেই দিকে নজর দিতে শিক্ষকদের বলেন এবং সরকারী নির্দেশ মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে সানিটাইজার হাত ধোয়ার ব্যবস্থা শ্রেণী কক্ষ পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (আরএমপি) এমরান হোসেন, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক, ছোটবনগ্রাম আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, মাদ্রাসা তালিমুল কুরআন এর মুহতামিম হাফেজ আব্দুল মজিদ, আল আরাফা একাডেমীর প্রধান শিক্ষক প্রিন্সিপাল মজিবর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31