IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাবুল বিমানবন্দরে চলছে অভ্যন্তরীণ ফ্লাইট

কাবুল বিমানবন্দরে চলছে অভ্যন্তরীণ ফ্লাইট

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রাণ সহায়তার জন্য শনিবারই কাবুল বিমানবন্দর চালু করা হয়। তবে এবার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও শুরু হয়েছে। আরিয়ানা আফগান এয়ারলাইন্স কাবুল থেকে অন্যান্য তিনটি রাজ্যে বিমান চলাচল শুরু করেছে। কাতারের টেকনিক্যাল টিম বিমানবন্দরটি সংস্কারে কাজ করছে। খবর আল-জাজিরার।

আরিয়ানা এয়ারলাইন্স তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করে। এতে জানানো হয়, কাবুল থেকে মাজার-ই-শরিফ ও কান্দাহারে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সাঈদ বিন মোবারক আল-খায়ারিন বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্য খুব দ্রুত প্রস্তত করা হচ্ছে পুরো বিমানবন্দরটি। তিনি আরও বলেন, আফগান কর্তৃপক্ষের সহযোগিতায় কাবুল বিমানবন্দরের রানওয়ে মেরামত করা হয়েছে।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১২৫ কিলোমিটার উত্তরে পঞ্জশির উপত্যকায় এখনও তালেবান যোদ্ধাদের সঙ্গে তালেবানবিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরে দু’পক্ষের তীব্র লড়াইয়ের মধ্যে চরম সংকটে এ অঞ্চলের সাধারণ মানুষ। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন তারা। এরই মধ্যে শত শত পরিবার পালিয়েছেন সেখান থেকে।

তবে পঞ্জশির উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে তালেবান। আফগানিস্তানের কেবল এ এলাকা তালেবানবিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে এখন পর্যন্ত। সেখানে তালেবানের শতাধিক যোদ্ধাকেও আটকে রাখার দাবি করছে এনআরএফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31