ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ। রোববার (৫ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৬ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৫১ গ্রাম হেরোইন, ১৫ লিটার চোলাইমদ ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


