ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৪১ জনকে আটক করেছে মহানগর পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৬ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৯০.৩ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


