IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভারত ফেরত যাত্রীদের জাল কাগজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে সিন্ডিকেট চক্র

ভারত ফেরত যাত্রীদের জাল কাগজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে সিন্ডিকেট চক্র

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : যশোর জেলার বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না পাঠিয়ে কাগজপত্র জাল করে বাড়িতে পাঠিয়ে (হোম কোয়ারেন্টাইনে) দিচ্ছে একটি সিন্ডিকেট চক্র। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে।

মীরা রানী সাহা, পাসপোর্ট নং বি/এন-০৬৩৩৯২৫ নামে এক যাত্রীর কাছ থেকে ভূয়া সিলসহ একটি জাল রেফারেল ফরম (ভারত থেকে আসা যাত্রীদের তথ্য প্রদান ফরম) উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এ সময় সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। তবে এ সিন্ডিকেট সদস্যদের সাথে চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মী হাসানুজ্জামান জড়িত থাকতে পারে বলে অনেকেই জানিয়েছেন। তাদের দাবি যদি স্বাস্থ্য কর্মী হাসানুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে বেরিয়ে আসবে মূল রহস্য।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীদের ডাবল টিকা, ক্যান্সার, কিডনি রোগীর ছাড়া যে সমস্ত রোগীদের ডাবল টিকা দেওয়া নেই তাদের অনেকের কাছ থেকে একটি সিন্ডিকেট চক্র ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সহযোগিতায় রেফারেল ফরম জাল করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না পাঠিয়ে যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হচ্ছে। এদিকে স্বাস্থ্য কর্মী হাসানুজ্জামানকে প্রায় ৬ মাস আগে চেকপোস্ট থেকে বদলী করা হলেও তাকে চেকপোস্টে দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় তার সহযোগি হিসেবে দায়িত্বে ছিলেন, ডাঃ আবু তাহের, স্বাস্থ্যকর্মী মাহবুব ও প্রমিলা।

এ ব্যাপারে ডাঃ আবু তাহের জানান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা স্যার ইমিগ্রেশনে এসে পাসপোর্টযাত্রী মীরা রানী সাহার কাছ থেকে জাল রেফারেল ফরম উদ্ধার করেন। এ জাল সনদে সিল ও স্বাক্ষরের সাথে আমাদের স্বাক্ষরের কোন মিল নেই। তবে ধারণা করা হচ্ছে সনদপত্রটি বাহিরে থেকে ফটোকপি করা হয় সেখান থেকেও জাল হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, চেকপোস্টে জাল সনদপত্রের বিষয় আমি জানি না, তবে যাত্রীদের কাছে কি ভাবে জাল সনদপত্র আসছে সেটা তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে স্বাস্থ্য বিভাগের একটি জাল সিল সংযুক্ত রেফারেল ফরম (সনদপত্র) জব্দ করা হয়েছে। জাল সনদপত্র কি ভাবে যাত্রীরা পেল বিষয়টি স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে তদন্ত করে দেখা হবে।

ধূমকেতু নিউজের অফিস থেকে শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজাকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31