ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে বুধবার দ্বিতীয় দিনে কোভিড-১৯ এর মর্ডানার টিকার ২য় ডোজ প্রদান করা হয়েছে। শতস্ফুর্তভাবে এলাকাবাসী কোভিড-১৯ এর মর্ডানার টিকা ২য় ডোজ গ্রহণ করেন।
নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার বৌ-বাজার সংলগ্ন আরবান ক্লিনিক নগর স্বাস্থ্য কেন্দ্রে মর্ডানার ২য় ডোজ প্রদান করেন স্বাস্থ্যকর্মী জান্নাতুল ফেরদোস সোমা ও সেলিনা খানম।
এসময় নারী মৈত্রী প্রজেক্ট এমআইএস অফিসার আতাউর রহমান, এফএস অফিসার ইকবাল হোসেন, রুনা, আফ্রিদা হক, জলি প্রমূখ।
এদিকে, উৎসবমুখর পরিবেশে আগ্রহ নিয়ে টিকা গ্রহণ করায় মহানগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
একইসাথে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ওয়ার্ড পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।


